হান্নান মাসউদের পথসভায় হামলা
নোয়াখালীর হাতিয়ায় ১১ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আব্দুল হান্নান মাসউদের নির্বাচনী পথসভায় হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত তিনজন আহত হয়েছেন। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। শনিবার (৩১ জানুয়ারি) রাতে হাতিয়া উপজেলার তমরদ্দি ইউনিয়নের তালতলা বাজারে অনুষ্ঠিত পথসভায় এ হামলা হয়। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দাবি করেছে, পথসভায় আব্দুল হান্নান মাসউদের বক্তব্য চলাকালে বিএনপির লোকজন হঠাৎ করে সভাস্থলে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে সভাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়। এর আগে শুক্রবার (৩০ জানুয়ারি) তালতলা বাজারে এনসিপির একটি নির্বাচনী অফিস ভাঙচুর করা হয় বলে অভিযোগ করে দলটি। এ ঘটনায় উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদ হোসেন হাছান, তমরদ্দি ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মাহেরসহ তাদের অনুসারীরা জড়িত ছিলেন বলে দাবি এনসিপির। হামলায় আহতরা হলেন—তমরদ্দি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আব্দুর রহমানের ছেলে দিদার উদ্দিন, ৫ নম্বর ওয়ার্ডের মোজাম্মেল হোসেনের ছেলে সম্পদ এবং আরও একজন। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জাতীয় নাগরি...